মা হারালেন বিপাশা কবির

Printed Edition
bino-3
মা হারালেন বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক

নাটক ও চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী বেশ কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানেই তিনি বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে যাবার আগে তিনি দর্শককে অনেক ভালো ভালো গল্পের নাটক ও সিনেমা উপহার দিয়েছেন। বিগত বেশ কিছু দিন যাবত বিপাশা কবিরের মা শাহিদা বেগম অসুস্থ ছিলেন। তার ডায়ালাইসিস চলছিল। গত শনিবার রাত ১১.৩০ মিনিটে রাজধানীরই একটি হাসপাতালে নেবার পথে বিপাশা কবিরের মা মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বিপাশা কবিরের মায়ের মৃত্যুর খবর রাতেই সংস্কৃতি অঙ্গনে ছড়িয়ে পড়ে। বিপাশার কাছের মানুষেরা তাকে ফোনে সান্ত¡না দেয়ার চেষ্টা করেন। যদিও বিপাশার বাবা ইয়াসিন কবির বেঁচে আছেন। কিন্তু বিপাশা তার মাকে চিরতরে হারালেন। বিপাশা জানান, রোববার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর তালতলার একটি কবরস্থানে তার মাকে দাফন করা হয়। মাকে শেষবারের মতো সামনে থেকে দেখতে পারলেন না, জড়িয়েও ধরতে পারলেন না। এই আফসোসটা বিপাশার আমৃত্যু থেকে যাবে। বিপাশা কবির বলেন, ‘আমার আজকের যা কিছু তার নেপথ্যে মায়ের অবদানই সবচেয়ে বেশি। প্রতিদিনই আম্মুর সাথে কথা হতো। আগের দিনও কথা হয়েছে। কিন্তু এভাবে আম্মু চলে যাবেন কল্পনাও করিনি কোনো দিন। জীবনের প্রয়োজনে দেশের বাইরে আছি। জীবনের নিয়মে তাই শেষবারের মতো মাকে জড়িয়ে ধরতেও পারলাম না। এই আফসোসটা সারাজীবন আমার বুকের ভেতর থেকে যাবে। আল্লাহ আমার ময়ের সব গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’