পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫’ ও নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-তে অনুষ্ঠিত হয়েছে অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫ অ্যাওয়ার্ডস সেরিমনি এবং লিডারশিপ ট্রানজিশন ২০২৬ শীর্ষক অনুষ্ঠান।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫-এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। একই সাথে পিসিআইইউ ভলান্টিয়ার্সের ২০২৫ কার্যনির্বাহী কমিটির বিদায় এবং ২০২৬ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের শপথ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পিসিআইইউ ভলান্টিয়ার্সের কো-অর্ডিনেটর মু: রাশেদ খান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান এ এস এম ইফতেখারুল আজম, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার। এ ছাড়াও অনুষ্ঠানে সহকারী প্রক্টরবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের উপদেষ্টা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।