দুদকের ১৬ কর্মকর্তাকে বদলি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- উপপরিচালক মোহাম্মদ ফয়সাল, আতিকুল আলম, আহসানুল কবীর পলাশ, মোজাম্মিল হোসেন, ফাতেমা সরকার ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী, সহকারী পরিচালক প্রবীর কুমার দাস, মুহাম্মদ জাফর সাদেক শিবলী আব্দুল্লাহ আল নোমান, আহামদ ফরহাদ হোসেন, মো: নুর আলম, নীল কমল পাল ও মুবাশ্বিরা আতিয়া তমা।
এ ছাড়া উপসহকারী পরিচালক মো: আবুল কাইয়ুম হাওলাদার, জাকির হোসেন ও সৈয়দ মাইদুল ইসলামকে বদলি করা হয়েছে। আদেশে তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারে বদলি করা হয়েছে।