ইরানে ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
Printed Edition
ইসরাইলে গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল বুধবার ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, হামিদরেজা সাবেত ইসমাইলপুর নামের ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছে। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হন এবং পরে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, তার অনলাইন কার্যক্রম পর্যালোচনা করার সময় দেখা গেছে যে, তিনি সরাসরি ইসরাইল-সংযুক্ত এক কর্মকর্তার কাছে নথি পাঠিয়েছেন।