বিশ্বকাপ ক্রিকেট খেলার আশা জিইয়ে রাখল পর্তুগাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০২৮ সালের অক্টোবর-নভেম্বরে হবে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ। সংক্ষিপ্ত ভার্সনের এই আসরে অংশ নেবে ২০টি দল। যার মধ্যে ১২টি দল সরাসরি নিশ্চিত হয়েছে। বাকি ৮টি দল গ্লোবাল কোয়ালিফায়ার বা বিশ্ব বাছাইপর্ব টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে। টি-২০ বিশ্বকাপে পর্তুগালকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন মোইসেস হেনরিকস। কারণ তার দল স্পেনকে হারিয়ে ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’র ২০২৬ ফাইনাল জিতেছে।

এতে করে ২০২৭ সালে ইউরোপ কোয়ালিফায়ারে খেলবে পর্তুগাল। সেই সাওেথ গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের। সাব-রিজিওনাল কোয়ালিয়ায়ারে গত পরশু স্পেনের অধিনায়ক ক্রিশ্চিয়ান মুনোজ-মিলস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ধবলকুমার নরোত্তম ২৩, ক্রিস্টোফার ডি ফ্রেইটাস, ৩৯ এবং শেষের দিকে জেরেমি মার্টিন্স অপরাজিত ১৮ রানের সুবাদে পর্তুগালকে ৬ উইকেটে ১৬০ করতে সহায়তা করে। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানেই গুটিয়ে যায় স্পেন। এতে ৫৭ রানের জয় নিশ্চিত হয় পর্তুগালের।