অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-২০ উড়ন্ত জয় এইচপির

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ডারউইনে যে মাঠে কদিন আগে স্মরণীয় টেস্ট জয়ের অধ্যায় রচনা করেছে জাতীয় দল, সেখানেই গতকাল নেপালের দলটিকে স্রেফ ৯৯ রানে আটকে রাখে এইচপি দল। প্রথম দুই ওভারে তিনটিসহ ১৮ রানে চার উইকেট শিকার করেন রুবেল। নেপালের ব্যাটাররা চোখে সর্ষে ফুল দেখতে থাকলেন মোহাম্মদ রুবেলের বোলিংয়ে। রহস্য স্পিনারের জাদুকরি বোলিংয়ের কোনো জবাবই পেলেন না তারা। দারুণ বোলিং করলেন তার সতীর্থরাও। এরপর কাজ যেটুকু বাকি ছিল, তা অনায়াসেই শেষ হলো জিসান আলমের আগ্রাসী ব্যাটিংয়ে।

অস্ট্রেলিয়ায় টপঅ্যান্ড টি-২০তে নেপালকে ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত জয় পেল বাংলাদেশ এইচপি দল। রান তাড়ায় ১০.২ ওভারেই জিতে যায় ইরফান শুক্কুরের নেতৃত্বাধনী দলটি। চার ছক্কায় ২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন জিসান।

বাংলাদেশের পরের ম্যাচ আজ হোবার্ট হারিকেন্স অ্যাকাডেমির বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল ‘এ’ : ২০ ওভারে ৯৯/৯ (ভুর্তেল ৪৬, সাহাব ১১, বর্ষণ ১/১৩, রুবেল ৪/১৮, রিপন ১/১৯, সামিউন ১/২৩)।

বাংলাদেশ এইচপি : ১০.২ ওভারে ১০১/১ (জিসান ৫২*, সোহান ৭, আরিফুল ৩৪*; রিজান ১/২১)।

ফল : বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ৯ উইকেটে জয়ী।