আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
শেষ পর্যন্ত খেলতে সবুজ সঙ্কেত দিয়েছে ফিফা। ফলে ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার যে উইন্ডো আছে এই উইন্ডোতে আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ। এই আসর অংশ নেয়ার জন্য বাংলাদেশে যাবে ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ফিফা থেকে এসেছে এই সবুজ সঙ্কেত। তাই গতকাল বাফুকে সভায় সিদ্ধান্ত এই আসরে অংশ নেয়ার জন্য। নভেম্বরে বাংলাদেশের যে সাফ ফুটবল হবে সে জন্যই আসিয়ান কাপ গুরুত্ব পাচ্ছে বাফুফের কাছে।
আসিয়ান কাপে বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়েই অংশ নেবে। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, শমিত শোম, হামজা চৌধুরীসহ যেসব প্রবাসী ফুটবলার আছেন তাদেরকে নিয়েই বাংলাদেশ দল পাঠাবে আসিয়ান কাপে কারণ এটি যে সাফের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে সভায় লীগের সময়সূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেপ্টেম্বরের শেষ দিকে শুরুর পরিকল্পনা লিগ ও ফেডারেশন কাপ। এর আগে ক্লাবগুলোর কাছে লিগ ও ফেডারেশন কাপ শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে চিঠি দিয়েছে। ক্লাবগুলো এর ভিত্তিতে সিদ্ধান্ত জানানোর পর পেশাদার লিগ কমিটি সভা করে লিগের সময় নির্ধারণ করবে।
একই সাথে ক্যাম্পের বিষয় আছে। কারণ ফিফা উইন্ডোর আগে ক্লাবগুলো ক্যাম্পের জন্য খেলোয়াড় ছাড়বে কি না। তাই ন্যাশনাল টিমস কমিটি সভা করেই ক্যাম্প কবে থেকে শুরু হবে এবং ক্যাম্পের জন্য সবগুলো ক্লাব খেলোয়াড় ছাড়বে কি না এবং না ছাড়লে কি করণীয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
এই ২৫ আগস্ট ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা ছিল। লিগ শুরুর তারিখ ছিল ২৮ আগস্ট। তবে বসুন্ধরা কিংস এবং ইয়াং ম্যানস ক্লাব এখনো ফিফা নিষেধাজ্ঞা মুক্ত হতে পারেনি। বাফুফে চায় সব ক্লাব অর্থাৎ ১৩ ক্লাবকে নিয়েই লিগ শুরু করতে। তাই আরেকটু সময় দেয়া। তবে কোনোভাবেই ৩ সেপ্টেম্বরে ডেট লাইন অতিক্রম করবে না বাফুফে।
বসুন্ধরা কিংস ক্লাব সূত্রে জানা গেছে, তারা ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পথে। খেলোয়াড়দের পাওনা প্রায় পরিশোধ করে দিয়েছে। বাকি অর্থ কয়েকদিনের মধ্যেই পরিশোধ হয়ে যাবে।
বাফুফ যেভাবেই হোক সেপ্টেম্বরের শেষদিকে লিগ শুরু করতে চায়। তা না হলে ফিফা উইন্ডো, আসিয়ান কাপ, সাফ ফুটবল এগুলো মিলে গ্যাপে পড়ে যাবে। তাই খেলা নির্বিঘেœ শুরু ও শেষ করা এবং আন্তর্জাতিক ম্যাচ অংশ নেয়া মধ্যে সমন্বয় করতে চাচ্ছে। যে কারণে সেপ্টেম্বরের শেষ দিকেই ফেডারেশন কাপ এবং লিগ শুরু করবে বাফুফে।