মেধাবী মুখ
ওয়াসিফা
Printed Edition
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গাং জগদিয়ার কৃতী শিক্ষার্থী ওয়াসিফা হাবিব। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
ওয়াসিফার বাবা দক্ষিণখান থানার ওসি হাবিবুর রহমান, মা তানি আক্তার, বড় চাচা প্রকৌশলী হাফিজুর রহমান ও বিইউপির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আরিফুর রহমানসহ পরিবারের সদস্যরা তার সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
ওয়াসিফা জানায়, নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ ফল অর্জন করেছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার ইচ্ছা রয়েছে তার। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।