সিস্টেম আপগ্রেডেশনের পর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সব ব্যাংকিং সেবা চালু

Printed Edition

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর গতকাল রোববার সব ব্যাংকিং সেবা চালু হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য আরো নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সিস্টেমআপগ্রেডেশন করা হয়েছে।

ব্যাংকিং খাতে চলমান প্রযুক্তিনির্ভর রূপান্তরের সাথে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো আরো শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে গত ৩০ জানুয়ারি সিবিএস আপগ্রেডেশনের কার্যক্রম শুরু হয়। সিস্টেম আপগ্রেডেশন চলাকালে গ্রাহকদের আর্থিক তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার সিকিউরিটি ও ডাটা সুরক্ষা নীতিমালা অনুসরণ করে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের ফলে ব্যাংকের সার্বিক কার্যক্রম আরো গতিশীল, স্বচ্ছ, নিরাপদ ও গ্রাহকবান্ধব হয়েছে। একই সাথে লেনদেনের গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তি।