মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গুরুত্বারোপশিক্ষা উপদেষ্টার

Printed Edition
3rd-1
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ২৬তম কনভোকেশনে কৃতী শিক্ষার্থীদের গোল্ডমেডেল পরিয়ে দেন : পিআইডি

বাসস

দেশে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

গতকাল বুধবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং সমাজের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও সামাজিক সচেতনতার সাথে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কোনো বিকল্প নেই। তিনি মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আইইউবি-এর গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

শিক্ষা উপদেষ্টা উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত করার