বায়তুশ শরফের মিলাদুন্নবী সা: মাহফিল সম্পন্ন

রাসূল সা: -এর মর্যাদা বিশ্বসৃষ্টি থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত : আবদুল হাই নদভী

Printed Edition
3rd-4
বায়তুশ শরফে মিলাদুন্নবী সা: উপলক্ষে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিবসে বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হাই নদভী : নয়া দিগন্ত

বায়তুশ শরফের রাহবার ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, রাসূলে করীম সা: -এর মর্যাদা আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টির সময় যেভাবে প্রতিষ্ঠিত করেছেন ঠিক একই রকম জান্নাত পর্যন্ত বিস্তৃত, বরং তা আরো বৃদ্ধি পাবে। রাসূল সা: এর মুহাব্বত ছাড়া ঈমান পারিপূর্ণ হবে না। রাসূল সা: -এর প্রতি ভালোবাসা ঈমানের অংশ। রাসূল সা: -এর সুন্নাতেই রয়েছে মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি। আল্লাহ তায়ালা রাসূল সা:কে জমিনের রহমতের চাবিকাঠি দান করেছেন। এ জন্য আল্লাহ বলেছেন, আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি।

বুধবার বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিনব্যাপী কর্মসূচির শেষ দিবসে ওয়াজ মাহফিলে তিনি এ কথা বলেন। মাহফিলে শেষে তিনি দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে শুকরিয়ার বাণী পেশ করেন আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। মাওলানা মুহাম্মদ শিহাবুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামিনুর রশীদ নূরী। আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা মুহিউদ্দীন মাহবুব, মাওলানা লোকমান হাকিম জাহেদী, মাওলানা শরীয়ত উল্লাহ হোসাইনী, মাওলানা মাওলানা জিয়াউল হক আনসারী, মাওলানা ইমরান সাইয়েদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ এস এম ফোরকান, মাওলানা আবু ওসমান, আহমদ, আলহাজ মুহাম্মদ নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ নূরুল কবীর চৌধুরী, আইবা ট্রাস্টের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, সহদফতর সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, আনজুমনে নওজোয়ানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম, সেক্রেটারি কে এম ইমরানুল ইসলাম , মাওলানা কাজি জাফর আহমদ, মাওলানা নূরুল আলম ফারুকী, ড. মাওলানা আবদুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি।