তেলক্ষেত্র নিয়ন্ত্রণে ভেনিজুয়েলা-যুক্তরাষ্ট্র চুক্তি প্রক্রিয়া
Printed Edition
আলজাজিরা
ইরানের সাথে সামরিক সঙ্ঘাতে বিরাজমান পরিস্থিতির মধ্যেই ভেনিজুয়েলার বিশাল অপরিশোধিত তেল মজুদের একাংশের ওপর দীর্ঘমেয়াদি কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এক দ্বিপক্ষীয় চুক্তির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত এই সমঝোতা চূড়ান্ত হলে খুব শিগগিরই কারাকাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র আমেরিকান প্রশাসনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসবে।
জানা যায়, আমেরিকান বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব তেলক্ষেত্রের আধুনিকায়ন এবং সেখান থেকে উৎপাদিত জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। সংশ্লিষ্ট একটি সূত্রে উঠে এসেছে, একটি নির্দিষ্ট লিজ ব্যবস্থার আইনি কাঠামোর অধীনে প্রতিটি খণ্ড পরবর্তীতে আমেরিকান তেল উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে উন্মুক্ত নিলামের মাধ্যমে বণ্টন করা হতে পারে। সংবাদমাধ্যমের হাতে আসা ১৭টি তেলক্ষেত্রের তালিকায় বিশাল ‘ওরিনোকো বেল্ট’-এর সম্পূর্ণ নতুন ক্ষেত্র এবং ‘লেক মারাকাইবো’-র দীর্ঘদিনের কার্যকর ক্ষেত্র- উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।