টিকটকে দর্শক কী দেখতে চায় তা জানার সহজ উপায়

Printed Edition
pro-1
টিকটকে দর্শক কী দেখতে চায় তা জানার সহজ উপায়

একজন সাংবাদিক কোন ধরনের খবর নিয়ে কাজ করবেন, তা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত কিছু পরিচিত পথ অনুসরণ করেন। তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলেন, সংবাদকক্ষে আলোচনা করেন, বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেন এবং নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ নির্বাচন করেন। মজার ব্যাপার হলো টিকটক সাংবাদিকদের সামনে একটি সুযোগ তৈরি করেছে। প্ল্যাটফর্মটিতে মানুষ কী জানতে বা খুঁজতে চাইছে, সেটিও এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিকটকের ক্রিয়েটর সার্চ ইনসাইটস নামের একটি সুবিধা কনটেন্ট ক্রিয়েটরদের জানায়, ইউজাররা কোন কোন বিষয় খুঁজছেন। শুধু কোন বিষয় বেশি জনপ্রিয়, তা দেখানোর পাশাপাশি এই সুবিধার মাধ্যমে এমন বিষয়ও খুঁজে পাওয়া যায়, যেগুলো নিয়ে মানুষের আগ্রহ বেশি, কিন্তু সেই বিষয়ে পর্যাপ্ত কনটেন্ট নেই।

বাংলাদেশের নতুন প্রজন্মের সাংবাদিক, ডকুমেন্টারি নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একটি সম্ভাবনাময় সুযোগ। দর্শক কী সার্চ করে, তা দেখে কোন বিষয়টি সংবাদযোগ্য, সেটি ঠিক করা যায় না। তবে এর মাধ্যমে মানুষ কোন বিষয় নিয়ে জানতে আগ্রহী, কোন বিষয় তারা বুঝতে পারছে না এবং কোথায় তথ্যের ঘাটতি রয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

টিকটক এখন অনেকের জন্য নতুন তথ্য ভাণ্ডার হয়ে উঠছে। ২০২৫ সালে বাংলাদেশের টিকটক ইউজারদের সার্চ করা বিষয়ের তথ্য অনুযায়ী, #খবধৎহঙহঞরশঞড়শ হ্যাশট্যাগ দিয়ে সার্চ বেড়েছে ৬৬ শতাংশ। #ঞৎধাবষঞড়শ বেড়েছে ৬৩ শতাংশ, #ইড়ড়শঞড়শ ৪১ শতাংশ এবং #ঋড়ড়ফঞড়শ ৪০ শতাংশ। ক্রিয়েটর সার্চ ইনসাইটসও টিকটকে উল্লেখযোগ্যভাবে খেঁভজা বিষয়গুলোর মধ্যে ছিল।

টিকটক এই ফিচারটিরটির নাম দিয়েছে ক্রিয়েটর সার্চ ইনসাইটস। এটি টিকটকের নিজস্ব একটি টুল। ইউজাররা টিকটকের ভেতরেই এই টুলটি খুঁজে বিভিন্ন জনপ্রিয় বিষয় দেখতে পারেন। টিকটক জানিয়েছে, পর্যটন, খেলাধুলা ও বিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে বিষয়গুলো সাজানো থাকতে পারে। একজন ক্রিয়েটর আগে কী ধরনের কনটেন্ট তৈরি করেছেন, তার ওপর ভিত্তি করেও কিছু বিষয় সাজেস্ট করা হতে পারে।

এই টুলের সবচেয়ে কাজের সুবিধাগুলোর একটি হলো কনটেন্ট গ্যাপ ফিল্টার। কনটেন্ট গ্যাপ বলতে বোঝায়, ইউজার কোনো বিষয় নিয়ে অনেক সার্চ করছে, কিন্তু সেই বিষয়ে পর্যাপ্ত কনটেন্ট নেই। টিকটকে ফলোয়ারদের সার্চসহ বিভিন্ন ধরনের ফিল্টারও ব্যবহার করা যায়। একই সাথে সার্চ অ্যানালিটিকসের মাধ্যমে ক্রিয়েটররা সার্চ রেজাল্টে তাদের নিজেদের পোস্ট কেমন করছে, সেটিও দেখতে পারেন।

ক্রিয়েটর সার্চ ইনসাইটস দেখায়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কীভাবে ক্রিয়েটরদের কনটেন্ট তৈরির বিষয় ঠিক করতে সাহায্য করছে। শর্ট ভিডিও তৈরির ক্ষেত্রে টিকটকের এই পদ্ধতি বিশেষভাবে কাজে লাগতে পারে। কারণ, ইউজার কী সার্চ করছে এবং কোন বিষয়ে পর্যাপ্ত ভিডিও নেই, সার্চ ইনসাইটসে দেখা যায়। কনটেন্ট গ্যাপ সুবিধার মাধ্যমে এমন সার্চ খুঁজে পাওয়া যায়, যেগুলোর চাহিদা বেশি, কিন্তু সে বিষয়ে ভিডিও কনটেন্ট তুলনামূলকভাবে কম।

কনটন্টে ক্রিয়েটরদের জন্য এর গুরুত্ব শুধু বেশি ভিউ পাওয়ার সম্ভাবনায় নয়। সঠিকভাবে ব্যবহার করা হলে, মানুষ যে প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু অন্য ক্রিয়েটররা যার যথেষ্ট উত্তর দিতে পারেননি, সেই বিষয়গুলো খুঁজে বের করা সম্ভব হতে পারে। বিশেষ ধরনের সাংবাদিকতার ক্ষেত্রেও এটি কাজে আসতে পারে। প্রযুক্তিবিষয়ক একজন সাংবাদিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা অনলাইন প্রতারণা নিয়ে মানুষের প্রশ্নগুলো দেখতে পারেন। জলবায়ুবিষয়ক সাংবাদিক গরম, বন্যা বা বায়ুদূষণ নিয়ে মানুষের যেসব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, সেগুলো খুঁজে দেখতে পারেন। শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকরা পরীক্ষা, ভর্তি বা সরকারি নীতি নিয়ে মানুষের বিভ্রান্তির বিষয়গুলো চিহ্নিত করতে পারেন। একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুধু পথ দেখাতে পারে, কিন্তু খবর নিয়ে সঠিক তথ্য প্রমাণ দিতে পারে সাংবাদিকের অনুসন্ধান ও তথ্য যাচাই।

টিকটকের গ্রিন স্ক্রিন ইফেক্ট এই ক্ষেত্রে একটি সহজ উপায়। এর মাধ্যমে কোনো স্টুডিও বা আলাদা গ্রিন স্ক্রিন ছাড়াই ভিডিও তৈরির সময় একজন ক্রিয়েটার নিজের পেছনে একটি ছবি দেখাতে পারেন। পেছনের দৃশ্য হিসেবে ভিডিওও ব্যবহার করা যায়। সাংবাদিকদের জন্য এর ব্যবহার রিপোর্টিং আরও সহজ করে দেবে। নির্বাচন নিয়ে কথা বলার সময় একজন সাংবাদিক নিজের পেছনে একটি নির্বাচনী এলাকার মানচিত্র দেখাতে পারেন। জলবায়ু নিয়ে রিপোর্টের সময় নদীভাঙনের ছবি বা স্যাটেলাইটের ছবি দেখানো যেতে পারে। প্রযুক্তিবিষয়ক সাংবাদিক কোনো স্ক্রিনশট, চার্ট বা নথি নিজের পেছনে রেখে সেটি দর্শকদের বুঝিয়ে বলতে পারেন।

প্ল্যাটফর্ম, অ্যালগরিদম ও কনটেন্ট তৈরির ধরন সময়ের সাথে বদলাবে। কিন্তু মানুষের তথ্যের প্রয়োজন বুঝে সেই প্রয়োজনের উত্তর সঠিক, পরিষ্কার ও সহজভাবে দেয়ার দক্ষতা সব সময়ই গুরুত্বপূর্ণ। ক্রিয়েটর সার্চ ইনসাইটস একজন গল্পকারকে বলতে পারে মানুষ কী খুঁজছে। কিন্তু মানুষ যে তথ্য খুঁজছে, তা সত্য কি না, কোন মানুষের কথা সেখানে নেই কিংবা কোন বিষয়টি জনস্বার্থে গুরুত্বপূর্ণ, এসব বলে দিতে পারে না। এসব সিদ্ধান্ত সাংবাদিককেই নিতে হবে। আর বাংলাদেশের নতুন প্রজন্মের সাংবাদিক ও গল্পকারদের জন্য এই বিচারবোধই সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতাগুলোর একটি।