দেশের বাজারে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি

Printed Edition
pro-3
দেশের বাজারে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে ‘ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি’ স্মার্টফোন। এতে আছে আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তির ক্যামেরা। ডিজাইনের দিক থেকে ফোনটিতে বেশ চমক রাখা হয়েছে। এর ‘ডাইনামিক শাইন ডিজাইন’-এর কারণে আলো বা পরিবেশের ওপর ভিত্তি করে ফোনটির লুকে পরিবর্তন আসে। যেমন, থার্মো অরেঞ্জ মডেলটি তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রঙ বদলায়, আর মিরাজ গ্রিন মডেলে ইউভি লাইটের স্পর্শে নতুন টেক্সচার ফুটে ওঠে। ছবি তোলার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টিকেই প্রাধান্য দেয়া হয়েছে। ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে যুক্ত রয়েছে কাজের সব এআই ইমেজিং ফিচার। এতে থাকা ‘এআই লাইভ ফটো’ ফিচার স্থির ছবিতেও গতি এনে দেয়। আর জটিল কোনো এডিটিং অ্যাপ ছাড়াই ‘ওয়ান-ট্যাপ এআই এডিটিং’ দিয়ে যেকোনো ছবি সহজেই সুন্দর করে ফেলা সম্ভব।

এর এআই সুবিধাগুলো সত্যি বেশ কার্যকর।

‘এআই স্টুডিও এক্সটেন্ডার’-এর সাহায্যে কোনো ফ্রেম করা ছবির চারপাশের অংশ এআই দিয়ে বাড়িয়ে সেটিকে ওয়ালপেপার বা সোশ্যাল মিডিয়া ফরম্যাটে রূপ দেয়া যায়। আবার ছবি তোলার সময় পেছনের কোনো অপ্রয়োজনীয় মানুষ বা অবজেক্ট চলে আসলে ‘এআই স্টুডিও ইরেজার’ দিয়ে এক টাচেই তা মুছে ফেলা যায়। এছাড়া এআই-চালিত ডেপথ-ইফেক্ট ওয়ালপেপার ও কাস্টম থিম ব্যবহারের সুযোগ তো থাকছেই। এসব আধুনিক ফিচারের কারণে ফোনটির ক্যামেরা কেবল ছবি তোলার টুল নয়, বরং নিজের মতো করে ছবি সাজিয়ে নেয়ার একটি ক্রিয়েটিভ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিটি বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করে সেটিকে নিজের স্টাইল অনুযায়ী রূপ দেয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে এতে।