২০২৫ সালে পূবালী ব্যাংক পিএলসির গৌরবময় অর্জন
Printed Edition
২০২৫ সালে রেকর্ড ভাঙা আর্থিক সাফল্যের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে পূবালী ব্যাংক পিএলসি। টেকসই প্রবৃদ্ধি, সদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক-অগ্রাধিকারভিত্তিক কৌশলের ধারাবাহিকতায় ব্যাংকটি গত বছর ৩,০০০ কোটিরও বেশি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে- যা পূবালী ব্যাংকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ব্যাংকের এ মুনাফা প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রমাণ করে-টেকসই প্রবৃদ্ধির পথে পূবালী ব্যাংক পিএলসি সুসংহত ও দায়িত্বশীলভাবে এগিয়ে চলেছে। গত বছর ব্যাংকের মোট আমানত বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৫৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি। পাশাপাশি দেশের ব্যবসা ও শিল্পখাতকে সহায়তায় ব্যাংকের অগ্রীম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৭১ হাজার ১৪০ কোটি টাকা। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০২৫ সালে পূবালী ব্যাংকের আমদানি বাণিজ্যে ৭ শতাংশ এবং রফতানি বাণিজ্যে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সাথে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও উন্নত সম্পদমান নিশ্চিত করায় ব্যাংকটি নন-পারফর্মিং লোন (ঘচখ) নিয়ন্ত্রণে (২.১৪%) রাখতে সক্ষম হয়েছে এবং অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (অউজ) ৭২.৫৩ শতাংশে উন্নীত হয়েছে-যা ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চার প্রতিফলন। পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, এই সাফল্য কেবল আর্থিক অর্জন নয়; এটি পরিচালনা পর্ষদের দায়িত্বশীল দিকনির্দেশনা ও সুদৃঢ় করপোরেট গভর্নেন্স, গ্রাহকের আস্থা, কর্মীদের নিষ্ঠা এবং কার্যকর ব্যবস্থাপনার সম্মিলিত ফল। বিজ্ঞপ্তি।