দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার প্রস্তুতি ইসলাম শিক্ষা

পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত

Printed Edition
syllbus-1
দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার প্রস্তুতি ইসলাম শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২৮। কামুস দুর্গ কোথায় অবস্থিত?

(ক) মদিনায় (খ) ইরাকে

(গ) খাইবারে (ঘ) সিরিয়ায়

২৯। হারবুল ফিজারকে কেন এই নামে বলা হয়?

(ক) অত্যাচারিতদের যুদ্ধ বলে

(খ) অন্যায় যুদ্ধ বলে

(গ) দীর্ঘ যুদ্ধ বলে

(ঘ) কুরাইশদের সাথে যুদ্ধ বলে

৩০। আল-বিরুনি কে ছিলেন?

(ক) ভূগোলবিদ

(খ) গাণিতিক

(গ) রসায়নবিদ

(ঘ) চিকিৎসাবিদ

৩১। কোন যুগে মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর কোনো নিরাপত্তা ছিল না?

(ক) আদিম যুগে

(খ) প্রাক ইসলামি যুগে

(গ) মধ্য যুগে

(ঘ) আধুনিক যুগে

৩২। ইসলামি অনুশাসনসমূহের দার্শনিক ব্যাখ্যা করেছেন কে?

(ক) ইমাম বোখারি

(খ) আত-তাবারি

(গ) ইমাম গাযযালি (রহ:)

(ঘ) যাকারিয়া আল রাযি

৩৩। আল জুদারি ওয়াল হাসবাহ গ্রন্থটি কোন বিষয়ের ওপর লিখিত?

(ক) প্লেগ রোগ

(খ) শল্যচিকিৎসা

(গ) দৃষ্টিবিজ্ঞান

(ঘ) বসন্ত ও হাম রোগ

৩৪। কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?

(ক) হজরত আবু বকর রা:

(খ) হজরত উসমান রা:

(গ) হজরত উমর রা:

(ঘ) হজরত আলী রা:

৩৫। মুজামুল বুলদান গ্রন্থটি কে রচনা করেন?

(ক) আল-মাসুদি

(খ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ

(গ) আল মোকাদ্দাসি

(ঘ) আল বিরুনি

৩৬। মধ্যযুগে রোজার বেকন, কপলার কোন গ্রন্থের ওপর নির্ভর করে গবেষণা করেন?

(ক) কিতাবুল মানাজির

(খ) আল মানসুরি

(গ) কিতাবুল জিবার

(ঘ) কুল্লিয়াত

উত্তর : ২৮. গ, ২৯. খ, ৩০. ক, ৩১. খ, ৩২. গ ৩৩. ঘ, ৩৪. গ ৩৫. খ, ৩৬. ক।