তা’মীরুল মিল্লাতের ছাত্র মিশকাত রাইয়্যানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
Printed Edition
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মূল ক্যাম্পাস যাত্রাবাড়ী, মীরহাজীরবাগের মেধাবী ছাত্র মিশকাত রাইয়্যান ক্যান্সারে আক্রান্ত। তার বয়স মাত্র ৯ বছর। সে মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
২০২৫ সালের এপ্রিল থেকে সে ইউইং সারকোমা (ঊরিহম ঝধৎপড়সধ) ক্যান্সারে আক্রান্ত। এ পর্যন্ত তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। মধ্যবিত্ত একটি পরিবারের জন্য ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব, এ কথা কারো অজানা নয়। তাই বাধ্য হয়ে তার বাবা সন্তানের চিকিৎসার জন্য সরকার, দেশের বিত্তবান সহৃদয় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
তার বাবা মো: সেলিম হোসেন তা’মীরুল মিল্লাতের আলিম ২০০৬ ব্যাচের সাবেক ছাত্র। তিনি দেশবাসীর নিকট দোয়া ও মানবিক সহায়তা কামনা করেছেন।
সহায়তা পাঠানোর নম্বর বিকাশ+নগদ : ০১৭১০৫০৯২৮১ মো: সেলিম হোসেন (বাবা), বিকাশ : ০১৭৯০৮৯৯৮৫৬ (মা)। বিজ্ঞপ্তি।