হেলথ টিপস্

নীরবে ক্ষতি করছে থাইরয়েড

Printed Edition

সকালে ঘুম থেকে উঠে সারা দিন ক্লান্ত লাগা, অকারণে ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, মন খারাপ বা ঠাণ্ডা সহ্য না হওয়া এই উপসর্গগুলো এখন ঘরে ঘরে দেখা যায়। অনেকেই এগুলোকে স্ট্রেস-এর ফল বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, থাইরয়েড গ্রন্থির হরমোনের ভারসাম্য নষ্ট হলে এসব সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ এটি সরাসরি শরীরের মেটাবলিজমের সাথে জড়িত।

গলার সামনে থাকা ছোট থাইরয়েড গ্রন্থি দুটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে ঞ৩ (ট্রাই-আয়োডোথাইরোনিন) ও ঞ৪ (থাইরক্সিন)। এই হরমোনগুলো শরীরের শক্তি উৎপাদন, হৃদস্পন্দন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কোষের বিপাকক্রিয়ায় সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, এই হরমোনগুলো শরীরের সামগ্রিক মেটাবলিজমের গতি নিয়ন্ত্রণ করে।

স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাইরয়েড হরমোন তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদান হলো আয়োডিন। আয়োডিন ছাড়া ঞ৩ ও ঞ৪ হরমোনের গঠনই সম্ভব নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েডের কাজ ব্যাহত হয় এবং গলগণ্ড বা অন্যান্য থাইরয়েডজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক একটি বৃহৎ পর্যালোচনায় দেখা গিয়েছে, আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েড নডিউল বা গ্রন্থিতে গাঁট তৈরি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তবে শুধু আয়োডিনই নয় সেলেনিয়ামও থাইরয়েডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, সেলেনিয়াম শরীরে ঞ৪ হরমোনকে সক্রিয় ঞ৩ হরমোনে রূপান্তর করতে সাহায্য করে। সেলেনিয়ামের ঘাটতি থাকলে এই রূপান্তর প্রক্রিয়ায় দেরি, ফলে শরীরের মেটাবলিজমও দুর্বল হয়ে পড়ে। এমনকি আয়োডিনের ঘাটতির সাথে সেলেনিয়ামের অভাব থাকলে হাইপোথাইরয়েডিজম আরো তীব্র আকার নিতে পারে এমন প্রমাণও উঠে এসেছে গবেষণায়।

আরেকটি বড় সমস্যা হলো অটোইমিউন থাইরয়েড রোগ বিশেষ করে হাশিমোটো’স থাইরয়েডাইটিস। থাইরয়েড গ্রন্থির সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, ফলে ধীরে ধীরে হরমোন উৎপাদন কমে যায়। সাম্প্রতিক একাধিক বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গিয়েছে, হাশিমোটো’স এখন বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ অটোইমিউন থাইরয়েড রোগগুলোর মধ্যে অন্যতম। এই রোগে মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকদের মতে, থাইরয়েড গ্রন্থি সুস্থ রাখতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে ঞঝঐ, ঞ৩ ও ঞ৪ লেভেল মনিটর করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আয়োডিন ও সেলেনিয়াম সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর জীবন যাপন করা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বলা যায়, থাইরয়েড গ্রন্থি সুস্থ থাকলেই শরীর থাকবে চাঙ্গা, মেটাবলিজম ঠিক থাকবে। ইন্টারনেট।