তজুমদ্দিনে পাউবোর কাজ ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ১০
Printed Edition
তজুমদ্দিন ( ভোলা) সংবাদদাতা
ভোলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পরে মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পরে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক প থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
জানা যায়, কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিশা। প্রতিষ্ঠানটি কাজের ধলীগৌরনগর এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনকে কাজের দায়িত্ব দেয়। বেলাল উদ্দিন আবার কাজ বাস্তবায়নের দায়িত্ব দেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিনকে। কাজ শুরুর পর থেকেই ইব্রাহিম হাওলাদার জিও ব্যাগে বালু ভরার কাজের ভাগ দাবি করে আসছিলেন। কাজের ভাগ না পাওয়ায় দুই পরে মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে বুধবার রাতে মঙ্গল সিকদার বাজার এলাকায় উভয় পরে মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয় পরে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রিয়াজ উদ্দিন (৪০), সালাউদ্দিন (৫০) ও মিলন পাটওয়ারী (৪৫) গুরুতর আহত হলে তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মিলন পাটওয়ারী বলেন, জিও ব্যাগের কাজ নুরুদ্দিন একাই বাস্তবায়ন করছিলেন। কাজের ভাগ চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। আমি ইব্রাহিম হাওলাদারের সমর্থক, এ কারণে নুরুদ্দিনের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়।
চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, মঙ্গল সিকদার বাজারে তার লোকজনের ওপর ইব্রাহিম হাওলাদারের অনুসারীরা হামলা চালিয়েছে। এ বিষয়ে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তজুমদ্দিন থানার তদন্ত কর্মকর্তা সুশান্ত বলেন, মারামারির ঘটনায় এক প লিখিত অভিযোগ দিয়েছে।