হেলথ টিপস্
অবসাদ থেকে বাঁচার উপায়
Printed Edition
জীবনের পথচলায় উত্থান-পতন থাকবেই। এতে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। কেউ কেউ নিজের যোগ্যতার ওপরও প্রশ্ন তুলছেন। এমন সময় নিজেকে শান্ত রাখা খুব দরকার। মানসিক অবসাদ বা বিষন্নতা হলো আপনার ব্যক্তিগত বা কর্মজীবন থেকে জমে থাকা চাপ বা উভয়ের সংমিশ্রণের ফলে আবেগগতভাবে নিষ্কাশন এবং ক্ষয় অনুভব করার একটি অবস্থা। মানসিক অবসাদ ক্লান্তির অন্যতম লক্ষণ।
জেনে নিন অবসাদ থেকে মুক্তির উপায়
নিজেকে ভুল বোঝানো, নেতিবাচক মনোভাব রাখা এবং সবসময় ভুলভাল কথা ভাবতে থাকা বন্ধ করুন। নিজেকে কখনো কারো সাথে তুলনা করবেন না। আপনি আপনার মতো করে পারফেক্ট। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করুন।
এমন মানুষদের সাথে সময় কাটান কিংবা সম্পর্ক রাখুন যাদের সঙ্গ আপনার ক্ষতি হবে না। যারা আপনাকে মোটিভেট করে সামনের দিকে এগিয়ে দেবে। সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করবে।
যখনই এমন কোনো ক্ষতিকর চিন্তা আসবে, যা আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে, তখন সেই চিন্তার পজেটিভ কিছু খুঁজে বের করুন। নিজেকে রিলাক্স রাখা এ সময় খুব দরকার। নিজের ওপর ভরসা রাখুন। নিজের মূল্যটুকু বুঝুন।
ছোটবেলাকার ট্রমা থেকেও অবসাদ আসতে পারে।
কেন বড় হওয়ার পর প্রভাব পড়ে? ছোটবেলায় মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়। এই সময়ে ভয়, অবহেলা বা মানসিক চাপ পেলে ভবধৎ-ৎবংঢ়ড়হংব ংুংঃবস অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। ফলে বড় হওয়ার পরও ছোটখাটো ঘটনায় অতিরিক্ত ভয় বা অকারণ দুশ্চিন্তা দেখা দিতে পারে। শৈশব আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু যদি এই সময়ে কেউ মানসিক, শারীরিকভাবে বা আবেগে আঘাত পায়, তবে তার প্রভাব বড় হয়ে অনেক বছর পরে দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শৈশবের ট্রমা বড় হওয়ার পরও মস্তিষ্ক, শরীর ও আচরণকে গভীরভাবে প্রভাবিত করে।
বিশেষজ্ঞদের মতে ট্রমা শুধু মানসিক সমস্যা তৈরি করে না; শারীরিকভাবেও প্রভাব ফেলে। দীর্ঘকালীন মানসিক চাপ কোর্টিসল হরমোন বাড়িয়ে ঘুমের সমস্যা, মাথাব্যথা, হজমের গোলমাল এবং ক্লান্তি তৈরি করতে পারে। আবার ভালোবাসার অভাবের মধ্যে কোনো শিশু বড় হলে ছোট থেকেই সেটা তার কাছে স্বাভাবিক মনে হয়। বড় হয়ে সম্পর্ক, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেয়া এবং বড় কোনো ঝুঁকি নেয়ার ক্ষেত্রে ভয় পায় তারা।
ছেলেবেলার ট্রমা থেকে কি বের হওয়া সম্ভব? বিশেষজ্ঞদের মতে ট্রমা থেকে বের হওয়া সম্ভব। থেরাপি, কাউন্সিলিং করলে, নিজের ট্রমা সম্পর্কে অবগত হলে, ধীরে ধীরে বের হতে পারবেন ট্রমা থেকে। ইন্টারনেট।