ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইটে অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শন

Printed Edition
artho-1
ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইটে অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শন

দেশের প্রযুক্তি খাতের বিজনেস ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কম্পিউটার যৌথভাবে বিজনেস পার্টনারদের নিয়ে এই বর্ণাঢ্য টেক গালা নাইটের আয়োজন করে।

টেক গালা নাইটে ওয়ালটন ও ইন্টেল তাদের বর্তমানে বাজারে থাকা অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিভিন্ন আপকামিং প্রযুক্তি সমাধান বিজনেস পার্টনারদের সামনে উপস্থাপন করে। এ সময় পারফরম্যান্স, এন্টারপ্রাইজ ইউজ, স্মার্ট সল্যুশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা উপস্থিত পার্টনারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

গত মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই টেক গালা নাইট অনুষ্ঠিত হয়। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভির সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্টেলের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বুন হাউ পোহ ইন্টেলের আপকামিং প্রযুক্তি, প্রসেসর ইনোভেশন ও এন্টারপ্রাইজ এবং গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার বিষয়ে পার্টনারদের ব্রিফ করেন।

ডিসপ্লেতে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল সর্বাধুনিক কনফিগারেশনের ডেস্কটপ ও ল্যাপটপ, যার মধ্যে ইন্টেলের ১৪তম প্রজন্মের হাই-পারফরম্যান্স ডেস্কটপ ও ল্যাপটপ বিশেষভাবে সবার নজর কাড়ে। পাশাপাশি উন্নত ফিচারসমৃদ্ধ অল-ইন-ওয়ান পিসি, ওয়ালটনের ট্যাবলেট ও মনিটর, মাউস ও কিবোর্ড, সিসি ক্যামেরা ও এক্সভিআর সল্যুশন, ই-বাইকসহ বিভিন্ন স্মার্ট ডিভাইস প্রদর্শন করা হয়। বিশেষ করে ওয়ালটনের নতুন ৯ মডেলের ই-বাইক সবার নজর কাড়ে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: নাসিম পারভেজ, আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।