জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিতে জড়াবে না : অধ্য আব্দুস সাত্তার

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

গত ৫৪ বছরে রাষ্ট্রমতায় থাকা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্য মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, ‘বিগত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা যোগ্যতার সাথে দুর্নীতি করেছে। জামায়াতে ইসলামী মতায় গেলে নিজেরাও দুর্নীতিতে জড়াবে না, কাউকে দুর্নীতি করতেও দেবে না।’ গত মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে মতায় গেলে প্রতিটি সংসদীয় আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।’ তিনি বলেন, এবার জনগণের মধ্যে একটি নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। কোনো দল রাষ্ট্রমতায় যাওয়ার আগেই দেশ পরিচালনায় সম কি না- এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া যুক্তিযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। উদাহরণ টেনে তিনি বলেন, দায়িত্ব পালনের সুযোগ না দিলে কারো সমতা আগাম বিচার করা যায় না। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী মতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে।