পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব এরফানুল হকের যোগদান

Printed Edition

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো: এরফানুল হক গত বৃহস্পতিবার যোগদান করেছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৯ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচে যোগদান করেন। কর্মকালীন তিনি মাঠপ্রশাসনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর এবং জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি হতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি।