মাওলানা মো: সানাউল্লাহ নূরী
Printed Edition
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনন্দবাজার কারিমিয়া মাদরাসার প্রিন্সিপাল, ইসলামিক বক্তা মাওলানা মো: সানাউল্লাহ নূরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার রাত সাড়ে ১২টায় তাঁর নিজ বাড়ি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ জোহর আনন্দবাজার বালুর মাঠে তাঁর নামাজে জানাজা শেষে আনন্দবাজার কারিমিয়া মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।