জিম্বাবুয়েকে সমীহ করছে ওয়েস্ট ইন্ডিজ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সুপার এইট পর্ব জয় দিয়েই শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ-১এ রাত সাড় সাতটায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুুখি হবে দল দুটি। এখন পর্যন্ত টি-২০ ৪বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এরমধ্যে মাত্র ১টিতে জিতেছে জিম্বাবুয়ে। বাকী তিন ম্যাচেই জয় ক্যারিবিয়দের।
‘সি’ গ্রুপতে চার ম্যাচের সবুগুলো জিতে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে তারা হারায় ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে। ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন অধিনায়ক শাই হোপ, জেসন হোল্ডার, শামার জোসেফ, গুদাকেশ মোতি ও রোমারিও শেফার্ড। দলের হয়ে ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৫৫ রান করেন হোপ। ক্যারিবিয়দের হয়ে ১শর বেশি রান করেছেন শেরফানে রাদারফোর্ড ১২৬ ও শিমরোন হেটমায়ার ১৩৪।
তবে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা সবচেয়ে বেশি সফল ছিলেন। ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন হোল্ডার ও জোসেফ। পাশাপাশি স্পিনার মোতি ও শেফার্ড হ্যাটট্রিকসহ ৬টি করে উইকেট নেন। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ গ্রুপ পর্ব থেকে সুপার এইটে আরো বেশি পারফরম্যান্স আশা করছেন। ‘গ্রুপ পর্বে দল দারুণ পারফরমেন্স করেছে। চার ম্যাচের চারটিতেই জিতেছি। ব্যাটারদের চেয়ে বোলাররাই বেশি সাফল্য পেয়েছে। আশা করছি, সুপার এইটেও সতীর্থরা নিজেদের পারফরমেন্স অ্যাবহত রাখবে। গ্রুপ চ্যাম্পিয়স হয়েই সুপার এইটে এসেছে জিম্বাবুয়ে। ভালো ক্রিকেট না খেললে, প্রথম রাউন্ড থেকে সুপার এইটে আশা কঠিন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আমাদের সর্তক থাকতে হবে এবং নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
এদিকে বি গ্রুপ থেকে চার ম্যাচে তিন জয় একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট পায় জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে তারা ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায়। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট পায়।
জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মত প্রথম পর্বের বাঁধা টপকাতে বড় অবদান রাখেন ওপেনার ব্রায়ান বেনেট, দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। ২টি করে হাফ-সেঞ্চুরিতে বেনেট ১৭৫ রান করেন। বল হাতে মুজারাবানি ৯টি ও ইভান্স ৮ উইকেট নেন। অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘গ্রুপ পর্বের পারফরম্যান্স এখন অতীত। তবে গ্রুপ পর্বের অভিজ্ঞতা দলকে ভাল খেলতে উজ্জীবিত করবে। আশা করি, জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে পারব। তবে উইন্ডিজদের বিপক্ষে কাজটি সহজ হবে না। তারাও ভালো ক্রিকেট খেলেছে। তবে আমরা প্রস্তুত।’