খামেনির নামাজে জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার

Printed Edition

সংসদ প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আগামী ৩ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হতে পারেন।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির নামাজে জানাজায় অংশ নেবেন তিনি।

সংসদ সচিবালয় জানায়, আগামী ৪ থেকে ৯ জুলাই ইরানে খামেনির নামাজে জানাজা এবং দাফন-সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে নামাজে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে বলে ইরানের কর্তৃপক্ষ আশা করছে।