ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও এপিক হেলথ কেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং এপিক হেলথ কেয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান।

এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন- ডিরেক্টর জসিম উদ্দিন, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ভিসি প্রফেসর মো: জাহেদ হোসেন শরিফ। রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, অভিমান ঘোষ দস্তিদারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা। এই সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ার লিমিটেডের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা এবং অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।