শিক্ষাশিবিরে মিয়া গোলাম পরওয়ার

রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে মানবতার কল্যাণে কাজ করার জন্য তৈরি করেছেন। দুনিয়ায় আল্লাহ প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এ কাজ আঞ্জাম দিতে হলে সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সংগঠন কায়েম করে একামাতে দ্বীনের দায়িত্ব হক আদায় করে পালন করতে হবে।

গতকাল গাজীপুরের শফিপুরস্থ একটি হলে বাংলাাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা ও মহানগরী সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এ টি এম মা’ছুমের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো: সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী ও প্রফেসর ড. আবদুস সামাদ। শিক্ষাশিবিরে কুরআন, বইভিত্তিক এবং নির্ধারিত বিষয়ে ডেলিগেটরা গ্রুপ আলোচনায় অংশগ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদেরকে কাক্সিক্ষত মেজাজ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এ সংগঠনের দায়িত্বশীলরা হলেন- সংগঠনের নিউক্লিয়াস। শুধু দুনিয়ার সফলতা অর্জন নয়, বরং পরকালীন সফলতার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে; এটাই প্রতিটি দায়িত্বশীলের ব্যক্তিগত কাজ। আর দলগত কাজ হলো- সমাজ এবং রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের সাবেক দায়িত্বশীলরা এ ধরনের কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। আমাদেরকেও তাদের সেই পবিত্র পথ অনুসরণ করে দায়িত্ব পালন করে যেতে হবে।

সংগঠন পরিচালনায় আনুগত্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ তিনি বলেন, শ্রম, আরাম-আয়েশ, অর্থ ও মতের কুরবানি দিয়ে সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনশক্তি পরিচালনায় নিজেদের মডেল হিসেবে উপস্থাপন করতে হবে।