আকিজ বশির কেবলসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Printed Edition
Back --------------------1
আকিজ বশির কেবলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ খোরশেদ আলমসহ অতিথিরা : নয়া দিগন্ত

আকিজ বশির গ্রুপ বাংলাদেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

গ্রুপটির নতুন ব্র্যান্ড আকিজ বশির কেবলসের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত তিন লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচন করা হয়েছে।

পিওর কপার দ্বারা তৈরি, তিন লেয়ার ইনসুলেশন প্রযুক্তিতে প্রস্তুতকৃত এই কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। এই উদ্ভাবন দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ক্রমবর্ধমান নিরাপত্তাচাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

গত ৮ জানুয়ারি ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, করপোরেট সহযোগী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ডিএমডি হেলাল আহমেদ, হেড অব বিজনেস, কেবলস অপারেশনস মোহাম্মদ ওমর ফারুকসহ আকিজ বশির গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।