নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
প্রিন্স আশরাফ
Printed Edition
একশ’ পঁয়ষট্টি.
শুধু ফুলি নয়। ও নৌকা থেকে ফুলির মা-ও চলে এসেছে। প্রথমত এসেছে জুয়েলের সেবা-শুশ্রƒষার জন্য। মাতৃজাতি তো! মানুষের বিপদে বুক আগলে দেয়!
জুয়েলও আস্তে আস্তে সহজ হয়ে এসেছে। ফুলির সাথে টুকটাক কথা তো হচ্ছেই, ফুলির মায়ের প্রশ্নের উত্তর দিচ্ছে। পানিতে পড়ে জুয়েল ওদের অনেক কাছের লোক হয়ে গেছে।
নাভিদ হাকিম মাঝিকে উপেক্ষা করে ইনতাজ আলীকে বলল, ‘দুবলারচরের দিকে যেতে আমাদের আর কতক্ষণ লাগবে?’
ইনতাজ আলী চেঁচিয়ে বলল, ‘স্যার, দুবলারচরের দিকি গিলি উগির ধরতি পারবান না। উরা কি আর ও জাগায় আছে? ওজাগায় শহরের লোকেরা বেড়াতি আসে। পুলিশ টুলিশ আপনাগির লোকেরা থাকে। ওদির আমরা যাই না। অন্যদির আমাগির পুলানির জাগা আছে। আমি চিনি।’
‘ঠিক আছে। দেখো। ওদের ধরা চাই-ই চাই। আগে দেখো মান্দার গাজীর নৌকা পাও কিনা? (চলবে)