চবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসি ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন চাকসুর দফতর সম্পাদক আবদুল্লাহ আল নোমান। চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জালাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, হলের আবাসিক শিক্ষক, চাকসু ও হল সংসদের প্রতিনিধি, অফিস প্রধান, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, গীতা পাঠ করেন মিথিলা মল্লিক এবং ত্রিপিটক পাঠ করেন পাইসুনু মারমা।