রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) লভ্যাংশ অনুমোদন
Printed Edition
রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানা, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা শফিউল আলম, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এফসিএস ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।