বুটেক্স ভর্তি পরীক্ষা আজ

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুটেক্সের মূল ক্যাম্পাসসহ ঢাকার আরো তিনটি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ১৫ হাজার ৫৫৭ জন প্রার্থীর মধ্যে ১২ হাজার ১৪০ জন ভর্তিচ্ছু প্রবেশপত্র সংগ্রহ করেছেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এবার মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ঢাকা সিটি কলেজে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।