বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি বিভাগের উদ্যোগে কর্মশালা
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ আয়োজিত গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক ‘হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল’ শীর্ষক একটি কর্মশালা গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, ভাইস চ্যান্সেলর এবং চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: জিয়াউল ইসলাম, পিএইচডি, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)। প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা: মো: গোলাম আজম, বিভাগীয় প্রধান, জিএইচপিডি, বারডেম এবং অধ্যাপক ডা: মো: গোলাম মোস্তফা, সাবেক শিক্ষক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। কর্মশালাটি সঞ্চালনা করেন ডা: মো: সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি।