খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন মামুনুল হক ও আজহারী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শেষে তাদের কফিন কাঁধে তুলে নিতে দেখা যায়।
এর আগে বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বেগম জিয়ার জানাজা। এ জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরাও অংশ নেন।