ফেনীর পৈতৃক বাড়িতে খালেদা জিয়ার কুলখানি
Printed Edition
বাসস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজীর দ: শ্রীপুরে বিএনপির উদ্যোগে কুরআনখানি, দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রামের বড় মজুমদার বাড়ির আঙিনায় সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এই কুলখানি। এতে মুসলিম সাড়ে পাঁচ হাজার ও পাঁচ শতাধিক সনাতনধর্মের মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়। ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির জাতীয় কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ, পরিবারের পে জাহিদ হোসেন মজুমদার ও শামিম মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি যোবায়ের হোসেন।
আবদুল আউয়াল মিন্টু তার সংপ্তি বক্তব্যে বলেন, এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি মতা বা আরাম-আয়েশের তোয়াক্কা না করে দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। ফেনীর উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে।