ঢাকা মহানগরী দক্ষিণ ৭ প্রার্থী পেলেন ধানের শীষ প্রতীক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৭টি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে বিএনপি মনোনীত সাতজন প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বুধবার প্রতীক বরাদ্দের ধার্য দিনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সব প্রার্থীর সাথে মতবিনিময় সভা শেষে তিনি প্রতীক বরাদ্দ করেন।
রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দে ধানের শীষ প্রতীক পেয়েছেন ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ আসনে নবিউল্লাহ নবি, ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবিবুর রশীদ এবং ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি।