দিনাজপুর-৬ আসন
তুমুল প্রচারণা ডা: জাহিদের, পিছিয়ে নেই আনোয়ারুল ইসলাম
Printed Edition
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা। এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি-জামায়াতের মধ্যে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা: এ জেড এম মো: জাহিদ হোসেন বলেন, এ আসনের চারটি উপজেলার জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় এই এলাকা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি অবকাঠামো, শিা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেবেন।
অন্য দিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম বলেন, এ আসনের মানুষ সব খাতেই বঞ্চনার শিকার। জনগণের ভোটে তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই অবহেলিত অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর পদপে নেবেন। তিনি আরো বলেন, এলাকার বহু ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা তত্ত্বাবধানের অভাবে ধ্বংসের মুখে পড়েছে। এসব রায় কাজ করার সুযোগ দিতে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান আনোয়ারুল ইসলাম।
এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো: রেজাউল হক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: নুর আলম সিদ্দিক (হাতপাখা), বাসদের মো: আব্দুল হাকিম (মই) এবং স্বতন্ত্র প্রার্থী মো: শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারণায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীরা দফায় দফায় সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার দুই লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১৩ জন। আসনে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে মোট ১৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। সব মিলিয়ে দিনাজপুর-৬ আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর।