সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে প্রশাসক টিমের মতবিনিময়
Printed Edition
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল এবং শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখা ইনচার্জদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২২ ডিসেম্বর। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো: সালাহ উদ্দীন। আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: রাশেদুল ইসলাম ও যুগ্ম পরিচালক রওশন আক্তার। এ ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখাগুলোর ইনচার্জরা। বিজ্ঞপ্তি।