ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত

Printed Edition
artho-5
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’র উদ্যোগে সম্প্রতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির (সিবিএস) সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই আয়োজনের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রাইম ব্যাংকের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এফইটি) ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া, এফসিএ। বিজ্ঞপ্তি।