কম বয়সে সেঞ্চুরি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তিতে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ব্যাটার হাসান ইসাখিল। মাত্র ১৯ বছর ১৭৪ দিন বয়সে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে তিনি এখন এই তালিকার শীর্ষে।

ইসাখিল বিপিএলের ইতিহাসে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এতদিন এই রেকর্ডে এগিয়ে ছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ, যিনি ২০ বছর ৯৭ দিন বয়সে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন। তার পরেই আছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার ও জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি ২১ বছর ১৩৯ দিন বয়সে এই কীর্তি গড়েন।

তালিকার পরের দুই জায়গায় বাংলাদেশের তরুণ ব্যাটাররাই। ২৩ বছর ৬৭ দিন বয়সে সেঞ্চুরি করে চতুর্থ স্থানে তৌহিদ হৃদয়। এরপরই ২৩ বছর ৮১ দিন বয়সে তানজিদ হাসান তামিম।

বিপিএলে কম বয়সে সেঞ্চুরিয়ান

বয়স নাম

১৯ বছর ১৭৪ দিন হাসান ইসাখিল

২০ বছর ৯৭ দিন আহমেদ শেহজাদ

২১ বছর ১৩৯ দিন নাজমুল হোসেন

২৩ বছর ৬৭ দিন তৌহিদ হৃদয়

২৩ বছর ৮১ দিন তানজিদ হাসান।