পোস্টাল ভোট গ্রহণ ৭০.২৫ শতাংশ
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রবাস ও দেশের মিলে মোট ৯.৮৬ শতাংশ পোস্টাল ভোট কাজে আসেনি। প্রবাসীসহ ৭০.২৫ শতাংশ পোস্টাল ভোট কাজে এসেছে। ফলে প্রবাসীদের পোস্টাল ভোট বিফলে গেছে ৯.৪৩ শতাংশ এবং দেশীয় পোস্টাল ভোট ১০.২৯ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে আসার ফলে চূড়ান্তÍভাবে পোস্টাল ব্যালট গ্রহণ হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি। ইসির সংশ্লিষ্ট প্রকল্প প্রধান এ তথ্য জানিয়েছেন।
ইসির দেয়া তথ্য থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব ব্যালটের মধ্যে চার লাখ ৯৫ হাজার ৫৫১টি প্রবাসীদের। অপর দিকে ছয় লাখ ৪৮ হাজার ২৯৪ জন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের ভোট।
গতকাল প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচ লাখ ৫৪ হাজার ২৫৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ এবং পাঁচ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোট দিয়েছেন।
এ ছাড়া, পাঁচ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দেন। এর মধ্যে চার লাখ ৯৮ হাজার ২৬৬টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠায় ইসি। এর মধ্যে বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত দেশের ভেতরে ছয় লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেন। এর মধ্যে ছয় লাখ ৭৪ হজার ৩৭৬ জন ভোট দিয়েছেন এবং ছয় লাখ ৬৯ হাজার ৯৫০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ছয় লাখ ৪৮ হাজার ২৯৪ টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরো জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেন।