আইআইইউসিতে হিট প্রকল্পের উদ্যোগে গবেষণা কর্মশালা

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন বিভাগের আওতাধীন হিট এটিএফ সাব প্রজেক্ট-১৩৪৪৬-এর উদ্যোগে ‘অ্যাপ্লায়েড ইকোনমেট্রিক্স অ্যান্ড ডাটা অ্যানালাইসিস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আবদুল্লা হিল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নেজামুল হক।

সহযোগী অধ্যাপক মো: রেজওয়ান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, গবেষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণার মানোন্নয়নে হিট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা গবেষণাকার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‘ফ্রম সার্ভে টু স্ট্যাটিস্টিক্স : কোডিং কোয়ালিটেটিভ ডাটা ফর ইকোনোমেট্রিক অ্যানালাইসিস’ শীর্ষক এই কর্মশালায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে ইকোনমেট্রিক বিশ্লেষণের বিভিন্ন বাস্তবধর্মী দিক তুলে ধরা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট প্রকল্পের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।