জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-1
জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে সব এরিয়া প্রধান ও শাখা প্রধানদের নিয়ে বিভাগের বর্তমান অবস্থা ও ব্যবসায়িক পর্যালোচনাবিষয়ক মতবিনিময় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মুহ: ফজলুর রহমান প্রধান অতিথি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।