চট্টগ্রামে হচ্ছে না বিপিএল
নতুন সূচিতে বিপিএলের ম্যাচগুলো
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
১ জানুয়ারি
সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস, বেলা ১টা
রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স, সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি
ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস, বেলা ২টা
সিলেট টাইটানস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা
৪ জানুয়ারি
সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস, বেলা ১টা
ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬টা
৫ জানুয়ারি
নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬টা
৭ জানুয়ারি
ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস, সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি
নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স, বেলা ১টা
ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স, সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি
রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস, বেলা ২টা
নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি
রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স, বেলা ১টা
নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি
সিলেট টাইটানস-রংপুর রাইডার্স, বেলা ১টা
রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬টা
ঢাকা পর্ব
১৫ জানুয়ারি
চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস, বেলা ১টা
রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স, সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি
রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস, বেলা ২টা
চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি
রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি
দুপুরে প্রথম এলিমেটর, সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার
২১ জানুয়ারি-দ্বিতীয় কোয়ালিফায়ার
২৩ জানুয়ারি-ফাইনাল
আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। সে হিসেবে বিপিএলে চট্টগ্রামে বিপিএলের কোনো ম্যাচ হচ্ছে না। বিপিএলের ৩৪ ম্যাচের মধ্যে ১২টি করে ম্যাচ হওয়ার কথা চট্টগ্রাম ও সিলেটে। মিরপুরের জন্য বরাদ্দ ছিল ১০ ম্যাচ। পরিবর্তিত সূচিতে মিরপুরে ১০ ম্যাচই থাকছে। শুধু চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো সিলেটে নেয়া হয়েছে। নবাগত নোয়াখালী এখন পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স।
২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এর পর বিপিএল চলে যাবে ঢাকায়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
চট্টগ্রামের দর্শকদের জন্য দু:খপ্রকাশ করে মিঠু বলেন, ‘বাংলাদেশ ২৬ জানুয়ারি বিশ্বকাপ খেলতে চলে যাবে। এর সঙ্গে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও (সাংবাদিক), সবারই একটা প্ল্যান আছে। টিমদের সাথে, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন যে দুদিন গ্যাপটা হয়েছে, এটা অ্যাডজাস্ট করার জন্যে খেলা এখন দুটি ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এ ছাড়া এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। চট্টগ্রামের দর্শকদের প্রতি দু;খ প্রকাশ করছি।’
৩০ জানুয়ারি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই দুটি ম্যাচ হবে ৪ জানুয়ারি। এ ছাড়া আগের সূচি অনেকটা একই রাখা হয়েছে। ফাইনালও হবে ২৩ জানুয়ারি।