সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ এজিএম অনুষ্ঠিত
Printed Edition
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল কোম্পানির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- মাকছুমা আকতার বানু, যুগ্ম সচিব,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়,পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো: শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো: ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো: আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো: মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো: আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উক্ত সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো: আব্দুর রব, এফসিএস। বিজ্ঞপ্তি।