পিয়েরে কার্ডিন ও অরনেট লাগেজের যৌথ উদ্যোগে প্রোডাক্ট লঞ্চ

Printed Edition

ফ্রান্সের খ্যাতনামা লাক্সারি ব্র্যান্ড ‘পিয়েরে কার্ডিন’ এবং বাংলাদেশের জনপ্রিয় ‘অরনেট লাগেজ’ ব্র্যান্ডের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা, প্রোডাক্ট লঞ্চ ও বিপণন-বিক্রয়বিষয়ক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়িক অংশীদার, ডিলার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের পণ্য ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে ‘পিয়েরে কার্ডিন’ ইতোমধ্যে বিশ্ববাজারে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাজারে অরনেট লাগেজের শক্তিশালী বিপণন নেটওয়ার্ক ও দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে এই আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশীদারত্ব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা পণ্য বিপণন ও বিক্রয় সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, পিয়েরে কার্ডিন-এর সাথে আমাদের এই যৌথ উদ্যোগ কেবল একটি ব্যবসায়িক অংশীদারত্ব নয়; বরং আন্তর্জাতিকমানের পণ্য বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার একটি অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, গুণগত মান, উদ্ভাবনী নকশা এবং উৎকর্ষের মাধ্যমে অরনেট লাগেজ দেশের বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করবে।

অনুষ্ঠানে নতুন পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ডিলারদের জন্য বিশেষ বিপণন ও বিক্রয় কৌশল উপস্থাপন করা হয়। পাশাপাশি আগামীর ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।