ফর্টিসে ভুটানি স্ট্রাইকার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংসের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ফর্টিস এফসি। ক্লাবটি নতুন এক স্ট্রাইকার খুঁজছিল। শেষ পর্যন্ত ভুটানি স্ট্রাইকার ডাওয়া শেরিংয়ে আস্থা খুঁজে পেয়েছে তারা। ভুটান লিগে থিম্পু সিটি এফসিতে খেলা এই ফুটবলার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। করেছেন ২০ গোল। এখন ক্লাবটি অপর বিদেশী খুঁজছে।