বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ সম্পাদক বাবু
Printed Edition
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ হয়। ১৯টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্লাবের ২৮ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহসভাপতি পদে গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহসাধারণ সম্পাদক পদে মারুফ আহমদ কল্প এবং সহসাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক পদে ফয়জ আহমদ, দফতর সম্পাদক শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক রেজাউল করিম রাজু, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।