তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
Printed Edition
back-1
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলমের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাক্ষাৎ করেন : পিআইডি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলমের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। গতকাল বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তুরস্কের রেডিও, টেলিভিশন এবং আনাদোলু এজেন্সির সাথে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার এবং বিটিভির সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নের বেশকিছু নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার তুরস্কের সাথে সহযোগিতার ক্ষেত্র গতিশীল করতে আগ্রহী।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তুরস্ক দূতাবাসের কাউন্সিলর বোরা তাসডিলেন উপস্থিত ছিলেন।